যদি (05-09-2020)
যদি যদি জীবনটাকে আরো ভালোভাবে সাজাতে পারতাম , যদি নিত্য শেখার সুযোগটা আবারো একবার ফিরে পেতুম । যদি পাওয়া গুলোকে মূল্য দিতাম , তাহলে মনে হয় না পাওয়া গুলোর তালিকা এতো বাড়তো না । কত যদি থাকে জীবনে ? শেষের কবিতা হয়ে হারিয়ে যাবে একদিন মৃত্যুর শিখাই পুড়ে । যদি আর একবার সুযোগ পেতাম অঙ্কন টা শেখার , যদি আর একবার পেতুম ফিরে দাদুর স্নেহের হাত । যদি পারতাম সাহিত্য টাকে আরো ভালো করে জানতে , ইচ্ছা গুলোকে মহত্ব দিতাম মিথ্যার পিছনে না ছুটে । যদি সারা দিতাম সেইদিন তার সেই ডাকে , হয়তো সে আজ আমার হতো চিরদিনের তরে । পারতাম যদি মুছে দিতে পুরোনো সেই ভুলগুলো, করতুম শুরু নতুন করে হারানো সেই দিনগুলো । অগোছালো জিনিসগুলো নিতাম যদি গুছিয়ে , হয়তো বা থাকতাম সুখী , কেটে যেত আফসোস গুলো । ভাবলে আজ কষ্ট হয় হারানো সেই পছন্দের মানুষগুলো , তারা হয়তো আছে ভালোই , ভুলেই গেছে স্মৃতি গুলো । যদির এই লড়াই এ দৌড়...